খুলনায় পরিবেশ বিজ্ঞান বিষয়ক সেমিনার শুরু

Khulna_samenarbg_599530971মাগুরানিউজ.কম: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘পরিবেশ বিজ্ঞানে স্নাতক পর্যায়ে কোর্স কারিকুলামের প্রয়োজনীয়তা’ শীর্ষক দুই দিনব্যাপী এক সেমিনার শুক্রবার শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর রূপসাস্থ আভা সেন্টারে এ সেমিনারের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। 

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞ‍ান ডিসিপ্লিনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি খুবি উপাচার্য বলেন, পরিবেশ শিক্ষা ও গবেষণা এবং তার প্রভাব ও ক্ষতিকর দিকসহ গুরুত্বের বিষয়টি আমরা দিন দিন বেশি অনুভব করছি। প্রকৃতপক্ষে পরিবেশের বিষটি জীবনের বিস্তৃত ক্ষেত্র জুড়ে রয়েছে। তা গভীরভাবে অনুধাবন করলেই দেখতে পাই। 

তিনি বলেন, পরিবেশের সঙ্গে ইতিহাস-ঐতিহ্য, ধর্ম, নীতি-নৈতিকতা, রাজনীতি,সমাজ, সরকারের সিদ্ধান্ত, ভোগ-বিলাস, বিজ্ঞান, রসায়নসহ বিভিন্ন বিষয় জড়িত রয়ৈছে। তাই কেবলমাত্র বিজ্ঞান ভিত্তিতে নয় বরং বাস্তবতার মধ্যদিয়ে এ বিষয়ে শিক্ষা কোর্স প্রণয়ন করতে হবে।
 
খুবি উপাচার্য ড. ফায়েকুজ্জামান বলেন, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবেশ বিজ্ঞান শিক্ষায় ব্যাপক ভিন্নতা রয়েছে। তবে  এ বিষয়ে ইতিহাস ঐতিহ্য নৈতিকতাসহ বিভিন্ন বিষয় সমন্বিত কোর্স প্রণয়ন জরুরি। কেননা ইতিহাস -ঐতিহ্য বিলুপ্তি বা ধ্বংসের সঙ্গে পরিবেশের বিপর্যয়েরও সম্পৃক্ততা রয়েছে। 

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্তের সভাপতিত্ত্বে সভায় ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. এম রকীব উদ্দিন, প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর এ কে ফজলুল হক, পরিবেশ অধিদপ্তরের বিদায়ী পরিচালক ড. তরূণ কান্তি শিকদার, ইউনিসেফের খুলনা জোন প্রধান মোহাম্মদ বদরুল হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুখ আহমেদ ও রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ প্রমুখ বক্তব্য দেন। 
 
সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন। 

সেমিনারের সুপারিশের ভিত্তিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানে স্নাতক পর্যায়ের শিক্ষাক্রম প্রণয়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: