জয়ে শুরু শেখ রাসেলের

মাগুরানিউজ.কমঃ 

file-600x400

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঘাম ঝরানো জয়ে সূচনা করলো ২০১২-১৩ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন  শেখ রাসেল। তারা ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

এটা চলমান এবারের লীগে রাসেলের প্রথম ম্যাচ। পক্ষান্তরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়হীন থাকলো গোপীবাগের দল ব্রাদার্স। প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছিল টিম বিজেএমসির সঙ্গে।

১৬ মিনিটে বল নিয়ে মিডফিল্ডার কাউসার আলী রাব্বি শেখ রাসেলের বক্সে ঢুকে পড়েন। বিপদ দেখে এগিয়ে আসা জাতীয় দলের সাবেক গোলরক্ষক মামুন খানের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে (১-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভ স্টাইলে খেলতে থাকে ব্রাদার্স। এতে রাসেল চড়াও হয়ে খেলার হয়ে সুযোগ পায় রাসেল। ৭৬ মিনিটে বা প্রান্ত থেকে ডিফেন্ডার ওয়ালী ফয়সালের শট সাইডপোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় রাসেল। তবে ৮০ মিনিটে সফলকাম হয় রাসেল। বা প্রান্ত থেকে জাহিদ হোসেনের ক্রসে হেড করে গোল করে দলকে সমতায় ফেরান এমিলি (১-১)।

দুই মিনিট পরেই আবারও গোল করে এগিয়ে যায় ২০১২-১৩ মৌসুমের ট্রেবল শিরোপাজয়ী রাসেল। জাহিদ হোসেনের ক্রসে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল তীব্র শটে পরাস্ত করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক এবং গত মৌসুমে রাসেলেই খেলা অভিজ্ঞ বিপ্লব ভট্টাচার্য্যকে (২-১)।

ইনজুরি সময়ে সমতায় ফেরার সূবর্ণ সুযোগ নষ্ট করে ব্রাদার্স। রাসেলের বক্সে ঢুকে হেড নেন নাইজিরিয়ান মিডফিল্ডার এজিওডিকা সিমন। কিন্ত তার হেড বারে লেগে ফেরত আসে। ফিরতি বলে আবারও হেড করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। কিন্ত তার হেড চলে যায় মাঠের বাইরে।

আফসোসে বাড়ে কমলা জার্সিধারীদের। রেফারি জালাল উদ্দিন শেষ বাঁশি বাজালে সৌভাগ্যের জয় নিয়ে রাসেল ও দুর্ভাগ্যের হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: