জ্বালাওপোড়াও-নির্বাচন একসঙ্গে হতে পারে না

 মাগুরানিউজ.কমঃ 

Nasim

হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছেন বলেও জানান তিনি।

রোববার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে রোগীদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আবারো হতভাগ্য মানুষগুলোর মুখ দেখলাম। ভেবেছিলাম সব স্বাভাবিক হয়ে যাবে। তারা (বিএনপি) হরতালের নামে জ্বালাওপোড়াও করে, খোলা ট্রাকে পেট্রোলবোমা মারে। কোনো নিরীহ শ্রমিক হয়তো কাজ থেকে ফিরছে, তারাও রক্ষা পাচ্ছেন না। তাদের আক্রোশে মুক্তিযোদ্ধা ইউসুফ মারা গেলেন। এগুলোর জন্য জনগণের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘খালেদাকে বলছি, হরতাল অবোরোধের নামে এসব বন্ধ করুন। হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না।’

গতকাল শনিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে জানিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: