মাগুরানিউজ.কমঃ
আসন্ন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহহাব বলেছেন, জীবনের বাকি দিনগুলো মাগুরার জন্য, মাগুরার উন্নয়নে কাটাবেন।
দলমত নির্বিশেষে সকলের ভোটের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আপনি বা আপনারা যে দলের লোকই হোন না কেন, প্রার্থী দেখে তার কাজের অভিজ্ঞতা যাচাই করে ভোট দিন।
শনিবার (২৩মে) সকালে মাগুরা আইনজীবি সমিতি প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব ভোটারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সরকারের পাশে থেকে কাজ করার সুযোগ পাবে তাকেই নির্বাচিত করুন। এতে সরকারের উন্নয়নের ধারা আরো তরান্বিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী আরো বলেন, আমি আজ যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করবো ইনশাল্লাহ।


