একবারের জন্য সুযোগ দিন, একটু হলেও স্বস্তি দেবো: তপন কুমার রায়

মাগুরানিউজ.কমঃ

mn

পুরোদমে প্রচারণা শুরু হয়েছে মাগুরা-১ উপ-নির্বাচনে। প্রার্থীরা রাতদিন একাকার করে চালাচ্ছেন প্রচার। মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দোদুল্যমান ভোটারদের মন পেতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

দুই উপজেলায় পুরোদমে চলছে প্রচার প্রচারনা ও জনসংযোগ। রাস্তাঘাট হাট-বাজার ও গ্রামীন জনপদের সর্বত্র সাটাঁনো হয়েছে প্রার্থীদের পোষ্টার।

আজ দুপুরে মাগুরা নতুন বাজার এলাকায় প্রচার চালান মাগুরা-১ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়।

আসন্ন মাগুরা-১ উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তপন কুমার রায় বলেন, আমাকে আপনারা একবারের জন্য সুযোগ দিন, আমি একটু হলেও স্বস্তি এনে দেবো। আমার স্বপ্ন সমৃদ্ধ মাগুরা। আর স্বপ্ন পুরনের প্রচেষ্টা আমৃত্যু বলবৎ থাকবে।

দলমত নির্বিশেষে সকলের ভোটের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আপনি বা আপনারা যে দলের লোকই হোন না কেন, প্রার্থী দেখে তার কাজের অভিজ্ঞতা যাচাই করে ভোট দিন।

তপন কুমার রায় বলেন, নির্বাচিত হলে সম্পূর্ণ পরিবর্তন করতে না পারলেও একটু হলেও বদলে দেবো। আমার অতীত কর্মকাণ্ডে কখনো হার মানি নাই, এই কাজেও হারবো না।

ভোটারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা কাউকে না কাউকে ভোট দেবেন। তবে আমার দাবি থাকবে, যে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ পাবে তাকেই নির্বাচিত করুন।

তপন কুমার রায় এলাকার ভোটারদের কাছে নিজ নির্বাচনী প্রতীক সিংহ মার্কায় ভোট চান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: