জীবনের বাকি দিনগুলো মাগুরার জন্য: মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব

মাগুরানিউজ.কমঃ 

11249161_615500681925592_4757336547332432197_n

আসন্ন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহহাব বলেছেন, জীবনের বাকি দিনগুলো মাগুরার জন্য, মাগুরার উন্নয়নে কাটাবেন।

দলমত নির্বিশেষে সকলের ভোটের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আপনি বা আপনারা যে দলের লোকই হোন না কেন, প্রার্থী দেখে তার কাজের অভিজ্ঞতা যাচাই করে ভোট দিন।

শনিবার (২৩মে) সকালে মাগুরা আইনজীবি সমিতি প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব ভোটারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সরকারের পাশে থেকে কাজ করার সুযোগ পাবে তাকেই নির্বাচিত করুন। এতে সরকারের উন্নয়নের ধারা আরো তরান্বিত হবে।

আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী আরো বলেন, আমি আজ যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করবো ইনশাল্লাহ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: