মাগুরানিউজ.কমঃ
খেলোয়াড়দের মধ্যে কিছু সংস্কার আগেও ছিল। শচীন যেমন আগে বাঁ পায়ে প্যাড পরতেন, তেমনি আজহার তার গলার তাবিজ চুমু খেয়ে নামতেন। তেমনই কিছু সংস্কার নিয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পাকিস্তানের কিছু ক্রিকেটার। অফ ফর্মে থাকা উমর আকমলকে কোনো এক পীর আদেশ দিয়েছেন জার্সি নম্বর বদলে ফেলতে। তাই এবারের বিশ্বকাপে উমর আকমল তার জার্সিতে ৯৬-এর বদলে ৩ বসিয়েছেন। পাকিস্তান মিডিয়ার খবর হারিছ সোহেলও কোনো এক কারণে ৮০ নম্বর জার্সির বদলে ৮৯ নম্বরটি নিয়েছেন। তবে মোহাম্মদ হাফিজ জানিয়ে দিয়েছেন তার জার্সি বদলের কারণ। ১৯৯২ বিশ্বকাপের সফল ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের সেই ঐতিহাসিক জার্সি নম্বর ৮ চেয়ে নিয়েছেন পিসিবির কাছ থেকে। বিশ্বকাপের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজেদের এই জার্সি নম্বরগুলো আইসিসির কাছ থেকে নথিভুক্ত করে নেন পাকিস্তানের এই ক্রিকেটাররা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তারা নিউজিল্যান্ড রওনা দিয়েছেন।


