‘খালেদা জিয়াকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে’

মাগুরানিউজ.কমঃ 

image_179419.khaleda_zia_bg_701057893

খালেদা জিয়াকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তগত সহকারী শিমুল বিশ্বাস। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বর্তমানে ঘুমিয়ে আছেন। তাই প্রধানমন্ত্রী এখন তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তিনি (খালেদা) যখন সুস্থ হবেন তখন তার সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী যদি সমবেদনা জানাতে আসার ইচ্ছা প্রকাশ করেন তখন স্বাগত জানাতে হবে।

এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর গুলশান কার্যালয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রাত ৮ টার দিকে তাঁর সেখানে যাবার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: