জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টরের স্বর্ণপদক পেলো মাগুরা

মাগুরানিউজ.কমঃ

Bhowmik-1426279438

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে স্বর্ণপদক পেয়েছেন মাগুরা সদর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর স্বপন কুমার ভৌমিক।

মাগুরা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে শুক্রবার বিকেলে তাকে সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাগুরা সদর উপজেলার উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাকাডেমিক উন্নয়ন, গবেষণা, নতুন পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরামর্শ, প্রকাশনা, সহজ পদ্ধতিতে শিশুদের অঙ্কন, বিশেষ ফরমেটে হাতের লেখার উন্নয়ন, ইংরেজি বিষয়ের আইটেম রাইটার, কিন্ডার গার্টেনের শিক্ষকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রনয়ণসহ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

সম্প্রতি তিনি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন।

শুক্রবারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান খান, মো. শাহীন আকতার, মো. মাহমুদ হাসান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কুদ্দুস বিশ্বাস, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার আলী বিশ্বাস, পাকাখোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিব হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: