মাগুরায় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫

মাগুরানিউজ.কমঃ

file (2)

দ্রুত ও যথাযথভাবে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫। শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারাহ্ মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কিউ এম নাছির উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফ প্রমুখ।

সম্মেলনে সাক্ষীদের হাজিরা, নিরাপত্তা বিধান, আলামত সংরক্ষণ ও উপস্থাপন, সমন নোটিশ জারি এবং তদন্ত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এসময় ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে মামলার দ্রুত ও যাথাযথ তদন্ত এবং বিচার নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে মামলার জট নিরসনে ও বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

মাগুরা জজশিপ আয়োজিত এ সম্মেলনে মাগুরার বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী পুলিশ ও বিচার কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: