সমস্যা সমাধানে সরকারকে খালেদা জিয়ার ৭ শর্ত

মাগুরানিউজ.কমঃ

11047139_866617623375657_2095116161_n

সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে সকলের অংশগ্রহণে অনতিবিলম্বে জাতীয় সংসদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আয়োজন করাসহ দেশের বিরাজমান সমস্যা সমাধানে ক্ষমতাসীনদের ৭ টি শর্ত দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে গুলশানস্থ নিজ কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি এবং ২০ দলের অবস্থান নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ প্রস্তাব দেন।

প্রতাবগুলো হল: সারাদেশে বিএনপির যেসকল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি, খুন, গুম ও বিচারবহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ, পুলিশি ও যৌথ বাহিনীর হয়রানি বন্ধ, নেতাকর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার বহির্ভুত হকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ি ব্যক্তিদের শাস্তি, সভা-সমাবেশ-মিছিলসহ রাজনৈতিক কর্মকাণ্ডের উপর আরোপিত সকল প্রকার বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি না, আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। এই আন্দোলনে জনগন আমাদের পাশে আছে।

তার পক্ষ থেকে ক্ষমতাসীনদের দেয়া এই প্রস্তাবগুলো নিয়ে খালেদা জিয়া বলেন, আমাদের বিশ্বাস এই পক্রিয়াতে আমরা সমস্যা সমাধানের পথে এগিয়ে যেতে পারবো। আন্দোলনকে দ্রুত নিয়ে আসতে পারবো শান্তিপূর্ণ সমজোতার পথে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম সংসদের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে না পেরে তার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থেকেই লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। ৩ জানুয়ারি রাত থেকেই ওই কার্যালয়ে রয়েছেন তিনি। এরপর দফায় দফায় দেশজুড়ে হরতালও ডেকেছে ২০ দলীয় জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: