ছোট্ট একটি রিবন বদলে দেবে জীবন, পড়ুন কিভাবে

মাগুরানিউজ.কমঃ 

image_178757.ribon1

স্পাইনাল কর্ডের সমস্যায় জেরবার? ছোট্ট একটি রিবন বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ।

স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের নানা সমস্যার কারণে বিছানাবন্দি মানুষের সংখ্যা আমাদের অশেপাশে নেহাত কম নয়। বয়সের গণ্ডি নির্বিশেষে পক্ষাঘাতের শিকার বহু মানুষ। এই সমস্যা নিয়ে চিকিত্সকদের চিন্তাও কম নয়। তবে প্যারালাইজড রোগীদের কিছুটা হলেও আশার আলো দেখাতে চলেছেন ফ্রান্সের গবেষকরা। তাঁদের দাবি, স্পাইনাল কর্ডে ইলেট্রনিক একটি পাতলা রিবন-এর মতো একটি ব্যান্ড প্রতিস্থাপন করেই ফের স্বাভাবিক জীবনে ফেরানো যাবে প্যারালাইজড রোগীদের। এই ব্যান্ড প্রতিস্থাপনকে ‘সাইবর্গ’ ইমপ্ল্যাণ্ট নাম দিয়েছেন গবেষকরা। ইতিমধ্যেই এই ব্যান্ডটি নিয়ে পরীক্ষা চালানো হয়েছে প্যারালাইজড ইঁদুরের শরীরে। এবং তাতে মিলেছে অভাবনীয় সাফল্যও। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির ময়দানে এটি ‘গ্রাউন্ডব্রেকিং অ্যাচিভমেণ্ট’।

ইলাস্টিক সিলিকন আর ‘মাইকোক্র্যাকড’ গোল্ডে তৈরি এই ব্যান্ড। অস্ত্রোপচারের মাধ্যমে যা লেগে থাকবে আপনার স্পাইনাল কর্ডের সঙ্গে।  এই ব্যান্ডের মাধ্যমেই প্যারালাইজড রোগীর স্নায়ু ও সুষুম্নাকাণ্ডে পৌঁছবে প্রয়োজনীয় পথ্য। যার যোগ থাকবে মস্তিষ্কের সঙ্গে। গবেষকদের দাবি, একবার এই ব্যান্ডটি আপনার শরীরে প্রবেশ করানোর পর কমপক্ষে দশ বছর তা পাল্টানোর কোনও প্রয়োজন হবে না। সরাসরি স্পাইনাল কর্ডে ব্যান্ডটি প্রতিস্থাপন করা হলেও তাতে ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই দাবি গবেষকদের। পাতলা এই ব্যান্ডটি শরীরের তন্তুর সঙ্গে প্রায় মিশে থাকবে যাতে রোগীর কোনও অস্বস্তিকর অনুভূতি না হয়।

এই গবেষণার পিছনে রয়েছে ইলেট্রনিক্স, নিউরোসায়েন্স, মেডিসিন, মেটেরিয়ালস সায়েন্স-সহ বিভিন্ন্ ক্ষেত্রের বিশেষজ্ঞদের একটি দল। নিউরোলজিক্যাল ট্রমা বা ডিসঅর্ডার, মূলত স্পাইনাল কর্ডে ইনজুরির কারণে যাঁরা প্যারালাইজড তাঁদের ক্ষেত্রে এই ব্যান্ডটি বিশল্যকরণীর কাজ করবে বলেই মনে করা হচ্ছে। আপাতত গবেষকদের লক্ষ্য যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা যায় ব্যান্ডের দাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: