চিরকুমার সমিতির নতুন প্রধান উপদেষ্টা জমসের আলী সর্দার

মাগুরানিউজ.কমঃ 

jamser20141030204920

শুক্রবার চিরকুমার সমিতির প্রধান উপদেষ্টা রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেলমন্ত্রীর বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় চিরকুমার সমিতির নতুন উপদেষ্টা হিসেবে জমসের আলী সর্দারকে মনোনীত করা হয়েছে।

সমিতির নেতারা জানান, নতুন প্রধান উপদেষ্টা হিসেবে চিরকুমার জমসের আলী সর্দারকে (১০২ বছর) বরণ করার প্রস্তুতি নিচ্ছে।

৬৮ বছরে বয়সে প্রধান উপদেষ্টা চলে যাওয়ায় বর্তমানে চিরকুমার সমিতি ১০০ বছরে নিচে কোনো কুমারকে আর বিশ্বাস করতে পারছেন না। এই জমসের আলী সর্দার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের অধিবাসী বলে রাইজিং বিডির খবরে জনা গেছে।

জমসের আলী সর্দার থাকেন কুমিল্লার দুর্লভপুরের উত্তরপাড়ায় একটি টিনের ঘরে। তার এক ভাই ও চার বোন সবাই মারা গেছেন। দূর সম্পর্কের আত্মীয়স্বজনরা তাকে দেখাশোনা করেন।

বয়স ১০২ হলেও জমসের আলী শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি লাঠি ছাড়াই হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েন। তার সম্পত্তি দান করেছেন দুর্লভপুর হাইস্কুলের জন্য। এ স্কুলে তিনি দুই একর জায়গা দান করেন। বর্তমানে এ জমির মূল্য ৪ কোটি টাকা।

তিনি নিয়মিত সাবান দিয়ে গোসল করেন, তবে সুগন্ধি সাবানের চেয়ে বাংলা সাবানই তার প্রিয়। 

চিরকুমার সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘প্রধান উপদেষ্টা রেলমন্ত্রীর বিয়েতে আমরা মর্মাহত। তবে তার জন্য আমাদের শুভ কামনা রইল। আমরা শিগগির নতুন উপদেষ্টাকে বরণ করে নেব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: