চরম নাটকীয়তার পর অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

মাগুরানিউজ.কমঃ 

win-e1425106543615 (1)

উপমহাদেশে যেমন ভারত-পাকিস্তান দ্বৈরথ, তাসমান সাগর পাড়ে তেমনি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

মহাদেশীয় দুই প্রতিযোগী মাঠে নামলে গ্যালারিতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। তা হোক ক্রিকেট, ফুটবল, নেটবল, হকি কিংবা রাগবি। ক্যাঙ্গারু আর কিউইদের লড়াইয়ে চারদিকে একটা যুদ্ধ যুদ্ধ আবহ সৃষ্টি হয়। রক্তে নাচন ধরে উপস্থিতির। শনিবারের ইডেন পার্কেও তাই হয়েছিল। কিন্তু তা আর স্থায়ী হতে পারলো কই? খেলার মাঝ পথেই তো ম্যাচ এক দিকে মোড় নিল। শেষে অবশ্য স্নায়ুক্ষীয় একটা নাটকীয়তায় জন্ম হয়েছে। মিশেল স্টার্ক সব সমীকরণকে মুছে দিচ্ছিলেন। কিন্তু তারপরও ম্যাচ জিতে নিয়েছে ব্রেন্ডন ম্যাককুলামের নিউজিল্যান্ড। সেটা ১ উইকেটের ব্যবধানে। মাত্র ২৩.১ ওভার খরচ করেই।

নিউজিল্যান্ডের দুর্দান্ত ফর্মের বিপরীতে অস্ট্রেলিয়ানদের পেশাদারিত্বের মোড়কে এই ম্যাচকে দেখা হচ্ছিলো। যেখানে রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রো থেকে স্টিভ ওয়াহ-এর মতো সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা বাজি ধরেছিল নিউজিল্যান্ডের ওপর। কিন্তু তারাও সম্ভবত এতোটা আশা করেননি? বিশ্বকাপের দাপুটে শক্তি অস্ট্রেলিয়াকে এদিন খুবলে রক্তাক্ত ও জখম করলো কিউই পাখির দেশ। এতোটাই যে- এদিন বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিন্ম ১৫১ রানেই অলআউট ডন ব্রাডম্যান-রিকি পন্টিংয়ের মাতৃভূমি। আর ছোট এই টার্গেট সামনে পেয়ে যতো তাড়াতাড়ি খেলা শেষ করা যায় এই মনোভাবে ব্যাটিং করে ১ উইকেট ম্যাচ জিতলো ব্লাক ক্যাপসরা। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: