মাগুরানিউজ.কমঃ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মরদেহ এখন গুলশান কার্যালয়ে। দুপুর ১২টা ২৫ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্স কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়।
নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের বাইরে অবস্থান করছেন। খালেদা জিয়ার আত্মীয়স্বজন ও সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কার্যালয়ের ভেতরে চলছে কোরআন তেলাওয়াত।

