খুলনাকে হরতালমুক্ত চায় ক্রিকেটপ্রেমীরা

মাগুরানিউজ.কমঃ 

9720141105144708

‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে খুলনাকে হরতালের আওতামুক্ত রাখলে ক্রিকেটপ্রেমীরা খুশি হত। কিন্তু জামায়াত তা বুঝল না।’  

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের ৩য় দিন বুধবার খেলা দেখতে পাইকগাছা থেকে আসা মিন্টু এ কথা বলেন।

তিনি বলেন, হরতালে খেলা দেখতে আসতে কিছুটা ভোগান্তি হলেও আসতে পেরে ভালো লাগছে। মাঠে দর্শকদের উপস্থিতি দেখে মনে হচ্ছে হরতাল ক্রিকেটপ্রেমীদের মাঠে আসা থামাতে পারেনি।

গ্যালারিতে বসে থাকা কলেজ ছাত্রী জোনাকি ও তার বান্ধবীরা বলেন, এর আগে খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ সোমবার শুরু হওয়ার দিন জামায়াতের পক্ষ থেকে খুলনা মহানগরী হরতালমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে তারা খুশি হয়েছিলেন। তারা ভেবেছিলেন বুধবার ও বৃহস্পতিবারের হরতালেও তাই হবে। কিন্তু হলো না।  

জালাল নামের এক কলেজ ছাত্র বলেন, মংলা থেকে তাকে মোটরসাইকেলে স্টেডিয়ামে আসতে বাড়তি ২০০ টাকা বেশি খরচ করতে হয়েছে।

এদিকে, হরতাল চলাকালীন খুলনার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অফিস-আদালত, দোকানপাট অধিকাংশই খোলা রয়েছে। রাস্তায় ইজিবাইক, বেবিট্যাক্সি, রিকশা, ভ্যান চলছে। তবে বন্ধ রয়েছে ভারি যানবাহন চলাচল। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছাড়েনি দূরপাল্লার বাস। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেডিয়ামকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: