আল-আমিনের বোলিং অ্যাকশন বৈধ : আইসিসি

মাগুরানিউজ.কমঃ 

Amin20141105152404

বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়নি বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের। বুধবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি জানায়, বোলিং পরীক্ষায় ১৫ ডিগ্রির ভিতরে বল করেন আল-আমিন ।

বাংলাদেশি এই পেসার গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সন্দেহভাজন বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নজরে পড়েন। গত ২০ অক্টোবর ভারতের চেন্নাই শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ঝিনাইদহের এই পেসার। সদ্য নির্মিত ল্যাবটিতে প্রথম ক্রিকেটার হিসেবে আল-আমিন পরীক্ষা দেন। নিয়ম অনুযায়ী ২০ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে হিসেবে ১৪ দিনেই ফলাফল পেয়ে গেলেন আল-আমিন। 

গত ৯ সেপ্টেম্বর আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আইসিসি। নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বায়োমেকানিক পরীক্ষা দিতে হয়। কিন্তু আল-আমিনের বাঁ পাঁজরের চোটের কারণে আইসিসিকে অনুরোধ করে বিসিবি বিশেষ ব্যবস্থায় ১৫ দিন পরীক্ষা পিছিয়ে দেয়। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: