মাগুরানিউজ.কমঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৩১ অক্টোবর এ স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রথম অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তির জন্য (মেধা তালিকা থেকে ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে) বলা হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে রিপোর্ট ও ভর্তির তারিখ যথাসময়ে জানানো হবে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার সব ফলাফল প্রকাশ শেষ হলো।


