ক্ষোভের আগুনে পুড়ছে মাগুরার তুলা চাষিরা

মাগুরানিউজ.কমঃ

Susanta RANGPUR TULA (6)

তুলার মূল্য হ্রাসের কারনে মাগুরার তুলা চাষিদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।

তুলা চাষি শরিফুল ইসলাম জানান, গত বছর তুলা উন্নয়ন বোর্ড প্রতিমণ বীজতুলার দাম ধার্য করে দুই হাজার ৫২০ টাকা। চলতি বছরে ৪২০ টাকা কমিয়ে ১৯০০ টাকা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসের শুরুতেই চাষিরা মাঠ থেকে তুলা আহরণ শুরু করেন। অথচ বাজারে ক্রেতা নেই। এদিকে মিল মালিকরাও তুলা কেনা শুরু করেনি। সাধারণত বেসরকারি স্পিনিং মিলের মালিকেরা চাষিদের কাছ থেকে তুলা কিনে থাকেন।

চাষিদের দাবি, বর্তমান ধার্য করা দরে তুলা বিক্রি করা হলে চাষিদের লোকসান হবে। তাই তুলার মূল্য পুনরায় ধার্য করার অনুরোধ জানিয়েছেন মাগুরার তুলাচাষিররা।

জেলা তুলা উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৪০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগি হওয়ায় জেলায় এ বছর তুলার ফলন  ভালো পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা তুলা উন্নয়ন বোর্ড।  চলতি মৌসুমে জেলায় ৮০০ টন তুলা উৎপাদ হবে বলে আশা করছেন তারা। গত বছর জেলায় ২৫০ হেক্টর জমিতে জমিতে চুলা চাষ হয়েছিল। এ বছর ১৫০ হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে। তুলা চাষীদের সাথে কথঅ বলে জানা গেছে, গত বছর তুলা চাষ করে আর্থিক ভাবে লাভবান হওয়ায় এ বছর তারা অধিক জমিতে তুলা চাষ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: