কোকোর মরদেহের পাশে মা খালেদা জিয়া

মাগুরানিউজ.কমঃ

Khaleda-koko

টানা ছয় বছর পর অন্তরের ধন কোকোর পাশে মা বেগম খালেদা জিয়া। হৃদয়ের সব টুকু স্নেহ ঢেলে দিয়ে আজ বরণ করে নিলেন নাড়িছেঁড়া ধনকে। তবে যে কোকোকে আজ তিনি কাছে পেলেন তা তিনি চাননি কখনো।

মঙ্গলবার বেলা ১টা ৪০ মিনিটে কোকোর লাশবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। ১টা ৪৮ মিনিটে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামানো হয়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কোকোর মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১০২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

লাশের সঙ্গে ছিলেন কোকোর স্ত্রী ও দুই মেয়ে, মামা শামীম ইস্কান্দার ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু।

বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী।

ঢাকায় পৌঁছার পর কোকোর মরদেহ নেয়া হয় সরাসরি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখান থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নেয়া হবে মরদেহ। সেখানে বাদ আসর অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। বিকেলে বনানীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় মারা যান কোকো। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: