মাগুরানিউজ.কমঃ
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দিল্লি বিধানসভা নির্বাচনে নিজ দলের পরাজয় মেনে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদি। একইসঙ্গে দিল্লির উন্নয়নে কেজরিওয়ালকে কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই কেজরিওয়ালকে ফোন করেন মোদি। পরে কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে পোস্ট করা এক বার্তায় মোদি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি এবং বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি। দিল্লির উন্নয়নে তার প্রতি কেন্দ্রের সম্পূর্ণ সহযোগিতার নিশ্চয়তাও দিয়েছি।’
কেজরিওয়ালও যতদ্রুত সম্ভব মোদির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে গুজরাটের বারানসি আসনে কেজরিওয়ালকে বিরাট ব্যবধানে হারিয়েছিলেন মোদি।
এদিকে কেজরিওয়ালের এক সময়ের ‘গুরু’ দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেও কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
মহারাষ্ট্রের রালেগান সিন্ধি গ্রামে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, ‘দুর্নীতিবিরোধ আন্দোলনে অংশ নিয়ে সে (কেজরিওয়াল) জনগণের আস্থা অর্জন করেছে। যে কারণে এত বেশি সমর্থন পেয়েছে।’
একইসঙ্গে মুখ্যমন্ত্রী থাকুন বা না থাকুন কোনো সময়ই যেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ভুলে না যেতে এবং অতীতের করা ভুলগুলো দ্বিতীয়বার না করার উপদেশ দিয়েছেন এএপি নেতার এক সময়ের ‘গুরু’।

