মাগুরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বেধড়ক পিটুনি, প্রধান শিক্ষিকাকে শাস্তিমূলক বদলী

মাগুরানিউজ.কমঃ 

magura-1423567437

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার দায়ে প্রধান শিক্ষিকা জুবাইদা আক্তারকে শাস্তিমূলক বদলীর নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়। মাগুরার শ্রীপুর উপজেলার সরদার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ম্ঈনুল হাসান অভিযুক্ত শিক্ষিকা ও ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের বক্তব্য শোনার পর তাকে অন্যত্র শাস্তিমূলক বদলীর জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

এদিকে ছাত্রী পেটানোর প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করে এলাকাবাসী। আহত ছাত্রী বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসীন রয়েছে।

আহত ছাত্রীর মা রোকেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকা জুবাইদা আক্তার ছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাঁচাসহ অন্যান্য কাজ করিয়ে আসছিলেন।

সোমবার ভুক্তভোগি দ্বিতীয় শ্রেণির ছাত্রী শারমিনকে বাড়িতে ডেকে ঘরঝাড়ু ও বাসন মাজতে বলেন তিনি। কিন্তু শারমিন এ কাজ করতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরের দিন স্কুলে গিয়ে শারমিনকে পড়া ধরার অজুহাতে মারধর করেন। এ সময় তাকে ২৫ থেকে ৩০ বার লাঠির আঘাত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: