কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর- মাগুরায় শ্রী বীরেন সিকদার

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452657ui48_4267031593851699161_n

কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ মাগুরায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধনের প্রাক্কালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন সিকদার একথা বলেন।

কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে উচ্চ মূলের ফসল চাষ বৃদ্ধির লক্ষে মাগুরায় আজ থেকে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

আজ রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও ২য় শস্য বহুমূখীকরন প্রকল্প আয়োজিত স্থানীয় নোমানী ময়দানে অনুষ্টিত এ কৃষি মেলার আনুষ্টানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার এমপি।    

মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যাবহার, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন, ধরনীকে দূষনমুক্ত রাখা এবং কৃষিকে লাভজনক করতে কৃষকের সাথে কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের নিরলস কাজ করতে হবে।

উদ্ভোধনী সভায় জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ারুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু।

কৃষি মেলা উপলক্ষে সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে বর্নাঢ্য র‌্যালী র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গনে সমাবেত হয়।

মেলায় বিভিন্ন ফলজ, বনজ এবং কৃষি প্রযুক্তির আধুনিক যন্ত্রাংশ প্রদর্শনীর ২০ টি স্টল অংশ নিয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: