মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে কেন্দ্রের আশপাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের লোকজন ওই কেন্দ্র দখল করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা ও অপর চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের একজন পোলিং এজেন্ট বাধা দেন। তাঁকে একটি কক্ষে নিয়ে কুপিয়ে আহত করেন আমিরুলের পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই পোলিং এজেন্টকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে আমিরুলের সমর্থকদের ওপর রেফায়েত উল্লাহর সমর্থকেরা পাল্টা হামলা চালান।
আমিরুলের পক্ষের বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

