‘গরিব’ অ্যাটলেটিকোর বীরত্বগাথা ।

maguraফুটবলের লড়াইয়ে অ্যাটলেটিকো দরিদ্র নয়। তারা এই জায়গাটিতে যথেষ্ট সম্পদশালী। ঐতিহ্যের দিক দিয়েও তারা কম যায় না। কিন্তু আধুনিক ফুটবল জগতের নিঠুর বাস্তবতায় তারা দরিদ্র। কারণ তাদের অর্থ নেই। আয় কম। এই দলটিই যখন তারকাবিহীন একটা দল নিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করে, চ্যাম্পিয়নস লিগে চেলসি, বায়ার্ন মিউনিখকে চোখ রাঙানি দেয়, তখন একে কী বলবেন? মিরাকল! কিন্তু এমন নয়, এ সবই তাদের পড়ে পাওয়া। যোগ্যতা দিয়েই বীরের মতো এগিয়ে চলেছে অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকোর বার্ষিক রাজস্ব কত জানেন? মাত্র ৮৯ মিলিয়ন পাউন্ড। জ্ঞাতি ভাই রিয়াল মাদ্রিদের আয়—৫০০ মিলিয়ন পাউন্ড। ইউরোপীয় ফুটবলের এই মৌসুমটা সত্যিই রোমান্টিসিজমে ভরা। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেই তাকান। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসিকে পেছনে ফেলে ২৪ বছর পর প্রিমিয়ারশিপের রঙ্গমঞ্চে আবারও রাজা সাজার পথে লিভারপুল। ইংলিশ ফুটবলের প্রেক্ষপটে লিভারপুল কিন্তু ‘দরিদ্র’ই। ম্যানচেস্টার সিটি বছরে যেখানে ২৩৩ মিলিয়ন পাউন্ড খরচ করে কেবল খেলোয়াড়দের বেতন দিতে সেখানে লিভারপুলের এই খাতে খরচ ১১৬.৫ মিলিয়ন পাউন্ড।

অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থাটা লিভারপুলের চেয়ে আরও খারাপ। হিসাব-নিকাশের ‘ফাইনাল অ্যাকাউন্ট’ মেলাতে নাকি এই মৌসুম শেষে অ্যাটলেটিকোকে বিক্রির জন্য তোলা হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: