করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা

মাগুরানিউজ.কমঃ 

1433413230

ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা করা হচ্ছে। এর আগে করমুক্ত আয়ের সীমা ছিল দুই লাখ ২০ হাজার টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার সময় এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নারী ও ৬৫ বছর ঊর্ধ্বদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে এর সীমা রয়েছে দুই লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত।

এছাড়া প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা চার লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে তাদের করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: