কথা রাখলেন অরিজিৎ সিং

মাগুরানিউজ.কমঃ 

FE-1418212893-1418365974

কথা ছিল ৫ ডিসেম্বর, শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কে গান গাইবেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় আসা সত্ত্বেও গান না গেয়েই সেসময় ফিরে যেতে হয় তাকে। এজন্য তিনি সবার কাছে কথা দিয়ে যান সুস্থ হলে আবার ঢাকায় এসে গান শোনাবেন।

এবার সে কথা রাখতেই ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেট এয়ারওয়েজের একটি বিমানে বাংলাদেশে এসে পৌছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভিজাত হোটেল ওয়েস্টিনে ওঠেন এ কণ্ঠশিল্পী। এখন তিনি সেখানেই অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন এ কনসার্টের মিডিয়া কর্ডিনেটর আফরিদ হাসান।

বিকাল ৩টা থেকে যমুনা ফিউচার পার্কে শুরু হবে ই-ম্যাকার্স আয়োজিত এ কনসার্টি। সন্ধ্যা ৬টা নাগাদ অরিজিৎ মঞ্চে ওঠবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এ ছাড়া এ কনসার্টে বাংলাদেশ থেকে গান পরিবেশন করবেন নির্ঝর, ইমরান, কর্নিয়া।

আফরিদ হাসান আরও বলেন, আজকের এ কনসার্ট শেষ করে আগামীকাল সকালের কোন একটি  ফ্লাইটে ভারত ফিরে যাবেন অরিজিৎ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: