ওয়ানডে ক্রিকেটে সাকিবের আরেকটি রেকর্ড, মাগুরাবাসীর অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ 

76100346_shakib_ap-600x338

বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব অর্জনের পর ওয়ানডে ক্রিকেটে আরেকটি রেকর্ড গড়লেন সাকিব।

বুধবার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। বাংলাদেশ দলের পক্ষে এর আগে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের জার্সিতে ১৫০টি ম্যাচ খেলেছেন। ওয়নাডের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে দেড়শ’র ক্লাবে প্রবেশ করেন। বুধবার পাকিস্তানের ম্যাচে তৃতীয় ওয়ানডেতে সে তালিকায় নাম লেখালেন সাকিব।

এদিকে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামলেও দেড়শ ওয়ানডে ক্লাবের কাছে পৌছে গেলেন মুশফিকুর রহিম। দেড়শ’ এর ক্লাবে প্রবেশ করতে টেস্ট অধিনায়ক মুশফিকের আর মাত্র একটি ম্যাচ বাকি।

বাংলাদেশের পক্ষে লাল-সবুজের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। ১৭৫টি ওয়ানডে খেলে এখন পর্যন্ত সবার শীর্ষে তিনি। এরপর রয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। খেলেছেন ১৫৩ ম্যাচ। মাশরাফি খেলছেন ১৫১তম ম্যাচ। এরপরই রয়েছেন সাকিব ও মুশফিক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: