ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সাকিবের, মাগুরানিউজ’র অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ 

Shakib11429710004

২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। ফর্ম থাকার পরও জাতীয় দলে জায়গা হচ্ছে না তার। তবে ঘরোয়া লিগে নিয়মিত নিজের ঘূর্ণি জাদু দেখাচ্ছেন রাজ্জাক। রাজ্জাকের পর দ্বিতীয় উইকেট শিকারি কে তা নিয়ে বেশ দোটানায় ক্রিকেটপ্রেমীরা। এক ম্যাচ পর পর পরিসংখ্যান পরিবর্তিত হয়।

গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫টি ওয়ানডে খেলে বাংলাদেশ। মাঠে নামার আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার উইকেট ছিল সমানসংখ্যক। ১৭২টি। জিম্বাবুয়ে সিরিজে ১১ উইকেট পান সাকিব, অন্যদিকে মাশরাফির ঝুলিতে যায় ৯ উইকেট। এগিয়ে যান সাকিব। হোম সিরিজের পর বিশ্বকাপে সাকিব নেন ৮ উইকেট। আর মাশরাফি পান ৭টি। সবমিলিয়ে বিশ্বকাপ পর্যন্ত সাকিব ছিলেন মাশরাফির চেয়ে এগিয়ে। সাকিব ১৯১ ও মাশরাফি ১৮৮ উইকেট পান।

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে সাকিব ও মাশরাফি ৪টি করে উইকেট পান। দুজনের লড়াইটি হয়েছে জমজমাট। কিন্তু আগের থেকে ৩ উইকেটে এগিয়ে থাকায় এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানই। ১৯৫ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন সাকিব আল হাসান। তিন উইকেট পিছিয়ে ১৯২ উইকেট নিয়ে তিনে রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। শতউইকেট পেরুনো বাংলাদেশের অপর বোলার মোহাম্মদ রফিক। ১১৯ উইকেট নিয়েছেন অবসরে যাওয়া এই অভিজ্ঞ স্পিনার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: