মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ী মাগুরার দুই নারী ক্রিকেটার শামিমা ও ফাহিমাকে অভ্যর্থনা জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ জুন) তারা ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় এসে পৌঁছান।
মাগুরার কামারখালী গড়াই ব্রিজ থেকে শামীমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শ্রীপুরের কমলাপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান এলাকাবাসী।
অপরদিকে, শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ফাহিমাকে শহরে শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলাবাসির অভিমত জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আয়োজনে তাদের অভিনন্দন জানানো হোক।
অন্যদিকে, জেলার দুই গর্বিত ক্রিকেটার শামীমা ও ফাহিমা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আগামীতে দেশের জন্য আরও গৌরব বনে আনার আশাবাদ ব্যক্ত করেন।

