পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং বর্তমান মাগুরা জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ্যাড. শাকিল বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
শাকিল বলেন, ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি ও সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এ প্রত্যাশায় মাগুরাসহ দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’


