এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক ‘সুপারি’

মাগুরানিউজ.কমঃ 

10370814_1041573029262326_4176314509956858926_n

এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক ‘সুপারি’।

বিশ্বের মোট জনগোষ্ঠির প্রায় এক-দশমাংশ এই বাদামটি ব্যবহার করেন। এর কার্যক্ষমতা প্রায় ছয় কাপ কফির সমান এবং কোথাও কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদহজম ও বন্ধাত্যের মতো সমস্যার প্রতিকার হিসেবে।

তবে এই বাদামটি প্রতিবছর হাজার-হাজার মানুষের মৃত্যুরও কারণ।

যে বাদামটির কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশে পরিচিত ‘সুপারি’ নামে।

পুরো এশিয়াজুড়েই এই সুপারি পাওয়া যায়। আরেকা পাম নামক গাছ থেকে এটি সংগ্রহ করা হয় এবং এর উদ্দীপক উপাদানের কারণে অনেকেই নিয়মিত এটি চর্বণ করেন।

এটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয়।

যদিও নারী এবং শিশুসহ অনেকেই এটি ব্যবহার করেন, তবে কর্মক্ষম পুরুষদের মাঝেই সুপারির ব্যবহার বেশি। গাড়ি চালানো, মাছ ধরা কিংবা নির্মাণকাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘসময় জেগে থাকার জন্য এটি তারা সুপারি চিবান।

তবে স্বল্প সময়ের এই সুবিধাটি আসে চড়া মূল্যের বিনিময়ে।

সুপারি ব্যবহারকারীদের মধ্যে উচ্চমাত্রায় মুখের ক্যান্সারের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও মানুষজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

এশিয়ার যে কয়টি এলাকায় সুপারি খুব বেশি জনপ্রিয় তার একটি তাইওয়ান। সেখানে সুপারিকে বলা হয় ‘তাইওয়ানের চুইং গাম’।

তাইওয়ানের সরকার এখন কয়েক শতকের পুরনো এই অভ্যাসটি কমিয়ে আনা এবং প্রতিবছর হাজার-হাজার জীবন ঝরে পড়া থেকে রক্ষার জন্য জন্য নানা পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: