মাগুরানিউজ.কমঃ
এবার বই দেখেই দেওয়া যাবে পরীক্ষা। অবাক হচ্ছেন তো! দিল্লি বোর্ডে এই ধরণের পরীক্ষা ব্যবস্থা আগেই চালু ছিল। কিন্তু, ভারতের মধ্যশিক্ষা পর্ষদও চলতি শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে সেই পদ্ধতি চালু করতে চলছে। এই ব্যাপারে একটি নির্দেশিকাও সম্প্রতি জারি করেছে। নবম শ্রেণির অন্তর্বর্তী প্রস্তুতিকালিন মূল্যায়ন পরীক্ষাগুলি বই দেখেই দেওয়া যাবে। পোশাকিভাবে এটি ওপেন বুক ইভ্যালুয়েশন নামে পরিচিত।
অন্যদিকে, অষ্টম শ্রেণি পর্যন্ত ফরমেটিভ এবং সামোটিভ ইভ্যালুয়েশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নবম শ্রেণিতেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। তিনভাগে পরীক্ষা হবে। প্রথম দুটি পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর করে। লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ৪০ নম্বর। বার্ষিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ৯০। তিনটি ক্ষেত্রেই বাকি ১০ নম্বরের জন্য কোনও মৌখিক পরীক্ষা থাকবে না। সেটা হবে ফরমেটিভ ইভ্যালুয়েশন। কেস স্টাডি, সার্ভে রিপোর্ট, ক্রিয়েটিভ রাইটিংয়ের মতো ছয়টি পদ্ধতির অন্যতম হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন।


