আগামীকাল শালিখায় অ্যাড. শ্রী বীরেন শিকদারের মায়ের শেষকৃত্যানুষ্ঠান

মাগুরানিউজ.কমঃ 

শ্রীমতি সরস্বতী শিকদার
শ্রীমতি সরস্বতী শিকদার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের মা শ্রীমতি সরস্বতী শিকদার আর নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুনবাজারের নিজ বাড়িতে পরলোকগমন করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, চার মেয়ে ও নাতি-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে নিজগ্রাম শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ মাঠে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট রতন কুমার মিত্র, সাধারন সম্পাদক হাসান সিরাজ সুজা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

মাগুরা নিউজ পরিবার শ্রী বীরেন শিকদারের মা শ্রীমতি সরস্বতী শিকদারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: