মাগুরানিউজ.কমঃ
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর।
সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে ৮ এপ্রিল থেকে আইপিএলের খেলা শুরু হওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল।
গত ৬ অক্টোবর থেকে আইপিএলের ট্রেডিং উইন্ডো চালু হয়েছে। ক্রিকেটার লেনদেনের প্রথম ‘উইন্ডো’ বন্ধ হবে আগামী ১২ ডিসেম্বর।
এ পর্যন্ত দুই জন ক্রিকেটার সেখান থেকে কেনা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স থেকে বিনয় কুমার এবং রাজস্থান রয়্যালস থেকে ভরত চাঁদ ঠাকুরকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আবার মাইক হাসি ও প্রবীণ কুমারকে ছেড়ে দিয়েছে মুম্বাই।


