‘এন্ডুলকার’-এর কষ্ট

মাগুরানিউজ.কমঃ

Sachin-0420141105055142

ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আত্মজীবনীর কিছু অংশ সংবাদপত্রে প্রকাশের পর জানা গেছে তার খেলোয়াড় জীবনের নানা না-জানা অধ্যায়।এর মধ্যে একটি বিষয় নিয়ে টেন্ডুলকার তার দুঃখ বোধের কথা তুলে ধরেছেন।

মাঠের ফর্মে একটু ভাটা পড়লেই সংবাদমাধ্যমগুলো তার নামের বিকৃত বানান করে লিখত ‘এন্ডুলকার’। অর্থাৎ টেন্ডুলকারের ক্যারিয়ার ফুরিয়ে গেছে। তার অবসরে যাওয়ার সময় হয়েছে। বিষয়টিতে তিনি খুবই দুঃখ পেতেন।  

তিনি লিখেছেন, ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ থেকে আমাদের ছিটকে পড়া নিয়ে মিডিয়া অনেক বিদ্রুপাত্মক সমালোচনা করেছে। তারা তা করতেই পারে। তাই বলে আমার ক্যারিয়ার নিয়ে ব্যাঙ্গ করে আমার নাম বিকৃত করতে পারে না। এতে শুধু আমি নই, আমার পরিবারের সদস্যরাও ভীষণ দুঃখ পেয়েছে।  

উল্লেখ্য, শচীনের আত্মজীবনীর যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি ঝড় উঠেছে, তা হলো- ভারতের তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেলের ভূমিকা নিয়ে। শচীনের দাবি, রাহুল দ্রাবিড়কে সরিয়ে তাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন গ্রেগ। অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে গ্রেগ বলেছেন, শচীন আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন।  

তথ্যসূত্র : সিএনএন-আইবিএন লাইভ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: