মাইক্রোসফট লুমিয়ার ছবি ফাঁস!

মাগুরানিউজ.কমঃ 

lumia20141105122635

জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নকিয়া কিনে নেওয়ার পর, নকিয়ার আগামী স্মার্টফোনগুলোকে মাইক্রোসফটের নামে বাজারজাত করবে মাইক্রোসফট। এ সিদ্ধান্ত বেশ কিছু দিন আগে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্তৃপক্ষ।

এরপর থেকেই প্রযুক্তি বিশ্বের সকলেরই অপেক্ষা জনপ্রিয় লুমিয়া সিরিজের স্মার্টফোনে নকিয়া ব্র্যান্ড নেমটি পাল্টে মাইক্রোসফট হয়ে যাওয়া লুমিয়ার জন্য।

তবে সম্প্রতি চীনের একটি ওয়েবসাইট বাজারে আসার আগেই সম্প্রতি ফাঁস করে দিয়েছে প্রথম মাইক্রোসফট লুমিয়ার ছবি।

ফাঁস হয়ে যাওয়া স্মার্টফোনটির ছবিতে দেখা যাচ্ছে, ডিসপ্লের ওপর রয়েছে নকিয়ার পরিবর্তে মাইক্রোসফটের নাম। পেছনের অংশেও দেখা গেছে, নকিয়ার পরিবর্তে মাইক্রোসফট। স্মার্টফোনটির কোড নাম আরএম-১০৯০।

এর ফিচার সম্পর্কে ওয়েবসাইটটি কোনো তথ্য জানাতে না পারলেও, বাজার বিশ্লেষকরা বিভিন্ন সূত্রে ধারণা করছেন, সেটটিতে ডুয়াল সিম, কিউএইচডি ডিসপ্লে, ১৯০৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং থ্রিজি সুবিধা রয়েছে।

সেটটির দাম কত হতে পারে এবং কবে বাজারে আসবে, এ ব্যাপারে কোনো সূত্রই কোনো তথ্য প্রকাশ করতে পারেনি। তবে খুব শিগগিরই বাজারে আসবে, এমনটা অনুমান করা হচ্ছে। 

তথ্যসূত্র : বিজিআর

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: