এক ম্যাচে ৫৩ গোল!

মাগুরানিউজ.কমঃ

Football

একটি ৭০ মিনিটের ফুটবল ম্যাচে সর্বাধিক কতোটি গোল হতে পারে? একটু ভাবুন তো। ১০টি, ১৫টি? যদি বলা হয়, হলো না, আপনার ভাবনাকে প্রসারিত করুন আরও। সেটা করলে কত দূরই বা ভাবতে পারবেন—২০, ২৫। যদি বলা হয়, তা-ও হয়নি। আরও বেশি। আপনার কল্পনার সুদূর ভাবনায় গিয়ে ভাবুন। ৩০, ৪০, ৫০! মাত্র এক ম্যাচে এর চেয়েও বেশি গোল হওয়া কি সম্ভব?

সম্ভব নয়! কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে স্পেনে। ৭০ মিনিটের ফুটবল ম্যাচ। তাতে গোল হয়েছে ৫৩ টি। গোলগুলো আবার এক দলই দিয়েছে। আন্দালুসিয়ান চ্যাম্পিয়ন্সশিপে স্পেনের অনূর্ধ্ব ১২ ফুটবল ম্যাচে এমনটাই ঘটেছে।

অ্যাটলেটিকো আসনালকাসা দল এদিন পালোমারেস জুনিয়র দলকে ৫৩ গোলের লজ্জায় ডোবান।

খেলা শুরুর ৬ মিনিটের মধ্যে আসনালকাসার স্ট্রাইকার আদ্রিয়ান ক্যালিরো রোমেরো হ্যাট্রিক করেন। খেলায় তিনি গোল করেন ১৩ টি। রোমেরোর কাজিন আন্তোনিও রোমেরো ৭ মিনিটের ব্যবধানে বিপক্ষের জালে ৫ বার বল জড়ান।

মজার ব্যাপার হল ফুটবলার না থাকায় পালোমারেস দলে এদিন ৯ জন ফুটবলার খেলেন৷

সূত্র: ইয়াহু স্পোর্টস
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: