মরিচ চাষে মাগুরায় কৃষকের ভাগ্যবদল

মাগুরানিউজ.কমঃ 

file (6)
চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হয়েছে মাগুরায়। ভরা মৌসুমে প্রতিকেজি মরিচ ৭০-৮০ টাকায় বিক্রি করছেন কৃষক। ভালো দাম পেয়ে কৃষক খুশি।

মাগুরা দেশের অন্যতম সবজি উৎপাদনকারী জেলা। এখানে প্রতিবছরই সবজির আবাদ বাড়ছে। অন্যান্য ফসল থেকে মরিচসহ সবজি চাষ লাভজনক হওয়ায় দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। মাগুরা সদর সীমাখালী, আড়পাড়া, ঘোড়ানাচ, বেলনগর, রামনগর, আবালপুর, বেরুইল, শত্রুজিৎপুর, আলোকদিয়া, পুখরিয়া মহম্মদপুরের রাজাপুর, নহাটা, পলাশবাড়িয়া, শ্রীপুরের নাকোল, লাঙ্গলবাঁধ এলাকায় ৮ হাজারের বেশি হেক্টরে মরিচের আবাদ হয়েছে।

সরেজমিন দেখা গেছে, ক্ষেত থেকে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরা মরিচ তুলছে আনন্দে।
সদরের শিবরামপুর গ্রামের মরিচ চাষী মোজাম্মেল হক জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মরিচের ফলন ভালো হয়েছে।
 
মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কৃষক আব্দুর রউফ বলেন, এবার মরিচের বাজার চড়া। পাইকারি বাজারেই প্রতিকেজি মরিচ ৭০-১০০ টাকায় বিক্রি হয়েছে।  খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ১৩০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
 
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ বিভাগ চলতি মৌসুমে ৬হাজার হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যেমাত্রা ছাড়িয়ে আট হাজার হেক্টরের বেশি জমিতে মরিচের আবাদ হয়েছে।
 
মাগুরা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোকলেসুর রহমান বলেন, জেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। মরিচের দাম পেয়ে কৃষক খুশি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: