উচ্ছসিত মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ 

sakib-mushfiq

ঘরের মাঠে কে না পারফর্ম করতে চায়? ঘরের মাঠে চেনা উইকেটে চার-ছক্কা মারা আর উইকেট পাওয়ার মজাই আলাদা। কিন্তু স্বাগতিক দর্শকদের সামনে পারফর্ম করাও খুব কঠিন এক কাজ। অনেকেই সেই চাপ সামলে নিয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তার মধ্যে মাগুরার সাকিব আল হাসান একজন।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ২৫১ ও বল হাতে ১৮ উইকেট নেন সাকিব। এর মধ্যে খুলনায় এক টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেট নেন। ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড গড়েন সাকিব। এর আগে এক কৃতিত্ব ছিল ইংল্যান্ডের ইয়ান বোথাম আর পাকিস্তানের ইমরান খানের।

শুক্রবার আরেকটি অভিজাত ক্লাবে ঢুকেছেন সাকিব। দেশের মাটিতে ১০০ উইকেট ও দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। অনন্য এই রেকর্ড গড়তে মাত্র ১৬ রান প্রয়োজন ছিল সাকিবের। আগেই দেশের মাটিতে ১০০ উইকেট নিয়েছেন সাকিব। শুক্রবার ব্যাট হাতে করেন ১০১ রান। এই ইনিংস দিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডটি করেছেন দেশসেরা এই ক্রিকেটার। এর আগে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার অনন্য এই রেকর্ড গড়েন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: