ইরাকে ১০ বছর পর কারফিউ প্রত্যাহার

মাগুরানিউজ.কমঃ 

06

দশ বছর আগে কারফিউ জারি করা হয়েছিল ইরাকের রাজধানী বাগদাদে। সেই থেকে তা চলছে। অবশেষে শনিবার থেকে সেই কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ১০ বছর ধরে চলা চলা কারফিউ শনিবার থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

বাগদাদ অপারেশন ব্রিগেডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান জানিয়েছেন, রাতে জারি থাকা কারফিউ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হাইদার আল আবাদি।

দীর্ঘদিন পর কারফিউ প্রত্যাহার করে নেওয়াকে ইরাক সরকারের নীতিগত অবস্থানের বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। রাতে চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে আসবে- এমনটি আশা করছে ইরাক সরকার।

বুধবার বাগদাদের অপারেশ কমান্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী আবাদি। নিরাপত্তা এবং অপারেশন বিষয়ে খোঁজখবর নেন তিনি। এর পরের দিনই কারফিউ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: