অবশেষে কাল এসএসসি পরীক্ষা, নিরাপত্তার চাদরে মোড়া মাগুরা

মাগুরানিউজ.কমঃ

file (7)

দুদফা পেছানোর পর অবশেষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা পুলিশ। এ জন্য পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। থাকবে ক্রস পেট্রোলিংয়ের ব্যবস্থা। 

মাগুরার জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমান বলেন ইতিমধ্যেই মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের সঠিক ভাবে পরিক্ষা দিতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। জেলার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার জনাব জিহাদুল কবির পিপিএম বলেন, মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কয়েক স্তরের নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। রাস্তায় ক্রস পেট্রোলিং থাকবে, অর্থাৎ এক দল যাবে, আরেক দল আসবে। সাদাপোশাকে কেন্দ্র ও কেন্দ্রের বাইরেও গোয়েন্দা পুলিশ নজরদারি করবে। নির্ভয়ে সব পরীক্ষার্থী যাতে এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে।’

জনগণকে বেশি বেশি তথ্য দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। পরীক্ষা কেন্দ্রে যাতে আগের মতো উল্লাস করে পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সন্ত্রাসীদের রুখে দিয়ে বেরিয়ে আসতে অনুরোধ করেন তিনি।

তিনি সকলের সহযোগিতা কামনা করেন যাতে পরীক্ষা কেন্দ্রে আগের মতো উল্লাস করে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে।

বিরোধী জোটের মাসব্যাপী অবরোধ ও থেমে থেমে হরতালে দুই দফা পেছানো হয় পরীক্ষা। দোসরা ফেব্রুয়ারি সোমবার শুরু হওয়ার কথা ছিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই দিন ২০ দল হরতাল ঘোষণা দেয়ায় শুক্রবার পিছিয়ে দেয়া হয় পরীক্ষা। বাংলা প্রথম পত্র দিয়ে শুক্রবার সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। একই কারণে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাও পিছিয়ে শনিবার সকালে অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: