নিউজ ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে বাইজি এলাকায় দেশের সবচেয়ে বড় তেল শোধনাগারের ৭৫ শতাংশই সুন্নি জঙ্গিরা দখল করে নিয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।শোধনাগারের ওই কর্মকর্তা বুধবার বলেন, “জঙ্গিরা তেল শোধনাগারে ঢুকে পড়েছে। তেল উৎপাদন ইউনিটগুলোসহ প্রশাসনিক ভবন এবং চারটি নজরদারি টাওয়ার সব মিলে ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই এখন তাদের হাতে”।
প্র্রধান কন্ট্রোল রুমের কাছে এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে বলে জানান তিনি।
জঙ্গিরা দুই দিক থেকে মর্টার এবং মেশিনগান হামলা চালিয়ে শোধনাগারে ঢুকে পড়ে। শোধনাগারের প্রধান তিনটি প্রবেশপথের দুটোতে সকালের দিকে হামলা করে জঙ্গিরা। হামলায় তেলের কয়েকটি ডিপো ধ্বংস হয় বলে খবর পাওয়া গেছে।
হামলার আগেই শোধনাগারের বিদেশি কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়। তবে স্থানীয় স্টাফরা ঘটনাস্থলেই ছিল বলে জানা গেছে।
রাজধানী বাগদাদ অভিমুখে জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনীর লড়াইয়ের মধ্যে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলে নিল সুন্নি জঙ্গিরা।
সরকারি বাহিনী রাজধানী অভিমুখে অগ্রসরমান জঙ্গিদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরেও লড়াই চলছে বলে খবর এসেছে।
ওদিকে, ইরাকের শিয়া শহরগুলোর সুরক্ষা ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার

