আমিরাতে বাংলাদেশিদের ভিসা পদ্ধতি সহজ করার উদ্যোগ

মাগুরানিউজ.কমঃ

MIinister20141020163748

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার।

এজন্য একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যে আরব আমিরাত সফর করবেন।ওই সময়ে এই চুক্তি সাক্ষর হবে।

প্রায় ১০ লাখ বাংলাদেশি আরব আমিরাতে কর্মরত আছেন। অতি সম্প্রতি সে দেশে ভিসা পদ্ধতি কঠোর করার কারণে এই মুহূর্তে নতুন লোক সেখানে যেতে পারছেন না। এজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। 

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রণীত ‘এগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, চুক্তিটি সই হলে অপরাধ দমনের বিষয়ে দুই দেশের মধ্যে সন্ত্রাস, মারণাস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মানবপাচার, আর্থিক অপরাধ দমন বা প্রতিরোধের ব্যাপারে সহযোগিতা বাড়বে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব অনুযায়ী ‘এগ্রিমেন্ট অন ট্রান্সফার অব সেন্টেসড পার্সন’ শীর্ষক অপর একটি চুক্তি সইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল সেখানে রয়েছে। 

এই চুক্তি হলে দুই দেশের সাজাপ্রাপ্ত আসামিদের বিনিময় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।এই চুক্তি দুটি সই হলে যে কারণে ভিসা কঠিন হয়েছে, সেই সমস্যা নিরসনে সহায়ক হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: