আমরা সবসময় আপনাদের পাশে আছি: পুলিশ সুপার মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

10603762_10202865079342800_1367805955101570443_n

২৩ ফেব্রুয়ারি কর্তব্যরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় নিহত এস.আই মুন্সি মশিউর রহমানের পরিবারের হাতে বৃহস্পতিবার অনুদান হিসেবে নগদ ৩ লক্ষ টাকা তুলে দেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির। এ সময় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি নিহত এসআইয়ের ছেলের জন্য পুলিশে চাকরির ব্যবস্থ‍া করবেন বলেও আশ্বাস দেন। 

মাগুরায় হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সি মশিয়ার রহমানের পরিবারকে পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকে নগদ তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির নিজ কার্যালয়ে নিহত মশিয়ার রহমানের স্ত্রী সালমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা। সাহায্যের টাকা হাতে পেয়ে সালমা বেগম কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিয়ার রহমান।

এ সময় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি নিহত এসআইয়ের ছেলের জন্য পুলিশে চাকরির ব্যবস্থ‍া করবেন বলেও আশ্বাস দেন। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: