আবারো বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর শচীন টেন্ডুলকার

মাগুরানিউজ.কমঃ 

Sachin_Tendulkar_bg_195558446

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিতৃতির মাধ্যমে জানিয়েছে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে আগামি ওয়ানডে বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এর ফলে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের অ্যাম্বাসেডর হলেন শচীন।

এর আগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ‘ভারতরত্ন’ প্রাপ্ত শচীন অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন। তবে, সেবার ব্যাট হাতেও মাঠে দেখা গিয়েছিল তাকে।

এবার ক্রিকেটের বাইরে থেকে অবসর নেওয়া মাস্টার-ব্লাস্টার শচীন বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানের প্রোমোট করবেন।

এ প্রসঙ্গে গত বছর ক্রিকেট থেকে অবসর নেওয়া ২০০ টেস্ট আর ৪৬৩ ওয়ানডে খেলা ৪১ বছর বয়সী শচীন বলেন, ‘আমাকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করায় আমি নিজেকে গর্বিত অনুভব করছি।’

এদিকে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘শচীন শুধুমাত্র একজন ক্রিকেটারই নন, সবদিক থেকে তিনি ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তাই দ্বিতীয় বারের মতো তাকে বিশ্বকাপ ক্রিকেটের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হলো।’

এবার এগারোতম ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচের মধ্যে দিয়ে মাঠে গড়াবে এ আসরটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: