আজ রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

140623-romna-boma-hamlaদীর্ঘ ১৩ বছর পর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। এর আগে গত ১৬ জুন এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও বিচারক কোনো কারণ উল্লেখ না করেই ওইদিন রায় ঘোষণা না করে ২৩ জুন নতুন দিন ধার্য করেন। গত ২৮ মে যুক্তিতর্ক শুনানি শেষে ১৬ জুন রায়ের প্রথম দিন ধার্য করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। এর আগে গত ৮ ও ১৮ মে উভয়পক্ষের আইনজীবীরা নিজ নিজ পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন।

গত ১৮ মে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকউটর এসএম জাহিদ সরদার। এর আগে গত ৫ মে তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আবু হেনা মো. ইউসুফের পুন:সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত বছরের ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জনের মধ্যে ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনসহ মোট ১০ জন নিহত হয়। এছাড়াও আরো বহুলোক আহত হন। ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশ। চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার ১৪ আসামির মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আকবর হোসাইন কারাগারে আছেন। পলাতক আসামিরা হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: