আজ বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

al_sm1_787671955মাগুরানিউজ.কম:  স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ঢাকার কে এম দাশ লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠার পর পালাক্রমে আতাউর রহমান খান,ইয়ার মোহাম্মদ খান, আলী আমজাদ খান, আনোয়ারা খাতুনসহ নেতৃস্থানীয় নেতাদের বাসায় দল পরিচালনার নীতি-কর্মসূচি গ্রহণ করা হত। ১৯৫০ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে ‘নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হওয়ার পর পশ্চিম পাকিস্তানের করাচির অফিসকে গন্য করা হত কেন্দ্রীয় অফিস। অন্যদিকে প্রাদেশিক শাখা হিসেবে গন্য করা হত পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক চেতনায় দলের নাম আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ করা হয়।

৫৪ সালে আওয়ামীরীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়। এ বছরেই সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট বিজয়ী হয়। ১৯৬৪ সালে ২৫ জানুয়ারী পূর্ব পাকিস্তান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাঙ্গালী জাতির মুক্তির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন ডি এফ থেকে বেরিয়ে দলকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন। পাকিস্তান সরকারের শোষন বঞ্চনার বিরুদ্ধে বাঙ্গালীর মুক্তি আন্দোলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পর্যায়ক্রমে ধারাবাহিক নেতৃত্ব দিতে থাকে।

১৯৬২ সালে শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালে বাঙালীর মুক্তির সনদ ৬ দফা ঘোষণা, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, সর্বশেষ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের মধ্য দিয়ে আওয়ামীলীগ বাঙ্গালীর চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়। এক কথায় বাঙালীর মুক্তি ও স্বাধীনতার ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস এক ও অভিন্ন।

স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৫ সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে সপরিবারে নিহত হলে এদেশের গণতন্ত্র নির্বাসিত হয়। ১৯৮১ সালের ১৭ই মে জাতির জনকের যোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর আওয়ামী লীগের কান্ডারী হয়ে তিনি দলকে সুসংগিঠত করেন । তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ নিরঙ্কুশ সমর্থন নিয়ে মহাজোট সরকার গঠন করলে তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে আধুনিক প্রযুক্তি নির্ভর সমৃদ্ধশালী মধ্যম আয়ের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে জাতির সামনে কর্মসূচী দিয়েছেন। এই লক্ষ্যে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী গণমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয় বারের মত ক্ষমতা গ্রহণ করেন। সে কারণে ২৩ জুন বাঙ্গালী জাতির জন্য একটি গৌরব ও ঐতিহাসিক দিন।

এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর মধ্যে রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এসময় মন্ত্রিপরিষদ সদস্যদের পাশাপাশি দলের  কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এরপর সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন ওড়ানো হবে। বিকেল সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন-এর পাদদেশ  থেকে একটি গণর‌্যালী বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

মাগুরা জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

 জেলার সকল উপজেলা আওয়ামী লীগ  কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: