চারা উৎপাদনে ব্যস্ত মাগুরার কৃষকরা

মাগুরানিউজ.কমঃ 

file (4)

মাগুরার কৃষকরা শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। । এদিকে বেড়েছে চলেছে বীজের চাহিদাও।ভালো দামে বিক্রির আশায় মাগুরায় প্রায় দ্বিগুণ জমিতে ফুলকপিসহ শীতকালীন বিভিন্ন সবজির বীজতলা তৈরি করছেন কৃষকরা।এসব এলাকায় গেলেই দেখা মিলছে কৃষকের বীজতলা তৈরির সংগ্রাম।

শ্রীপুরের কৃষক মো. আলমগীর হোসেন জানান, সবজির চারা তৈরি লাভজনক হওয়ায় বীজতলা তৈরি করা হচ্ছে। এ বীজ শুধু মাগুরায় নয়, দেশের অনেক জেলায় যাবে বলে জানান তিনি।

বন্যা পরবর্তী বীজের চাহিদা মেটাতে এ অঞ্চলের কৃষি জমিগুলোতে এবার প্রায় দ্বিগুণ বীজতলা তৈরি করছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সদরের কৃষক সুলতান মিয়া বলেন, আবহাওয়া, মাটি এবং কৃষকের দক্ষতার জন্য এখানে চারা উৎপাদন সহজ।

অনেক আগে থেকেই এখানে ফুলকপির চারা উৎপাদিত হয়। চারাগুলো রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোরসহ অন্যান্য অঞ্চলে যাচ্ছে বলেও জানান তিনি।

মাগুরা জলা সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোকলেছুর রহমান বলেন, এখানকার চারাগুলো মানসন্মত কায়দায় উৎপাদন করা হচ্ছে।

এ জেলার কৃষকরা চারা উৎপাদনে বেশ দক্ষ বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: