মাগুরানিউজ.কমঃ
আ হ ম মুস্তফা কামাল আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন । আজ দুপুর একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
অনিয়মের কারণে মুস্তাফা কামাল পদত্যাগ করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পাকিস্তানের নাজাম শেঠি। এক্সপ্রেস নিউজ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন কামাল। তিনি এ বিষয়ে গণমাধ্যমে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করায় তাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি এবং ভারতের বিতর্কিত ব্যক্তি এন শ্রীনিবাসন চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান শেঠি এখন আইসিসি সভাপতির পদ গ্রহণ করবেন।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আজ বিমান বন্দরে সাংবাদিকদের কামাল বলেন, ‘ঠিক এই মুহূর্তে আমি পদত্যাগ করলাম। আমি এখন আর আইসিসি সভাপতি নই।’ স্পোটস টাইমস্।


